শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
নিজস্ব প্রতিবেদক: একসময় টানা ১৩ বছর বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। ফোর্বসের ১৪ নভেম্বরের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ১২২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বর্তমানে তার অবস্থান ১৬তম। একসময় শীর্ষে থাকা এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদ কমে যাওয়ার পেছনে রয়েছে দানশীলতা, মাইক্রোসফটে মালিকানার অংশ কমিয়ে আনা এবং বিনিয়োগের ধরনে পরিবর্তন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বিল গেটসের সম্পদের পরিমাণ বর্তমানে ১২২ দশমিক ১ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি রয়েছেন ১৬তম অবস্থানে। দীর্ঘদিন ধরে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে থাকা গেটসের এই অবস্থান পরিবর্তনের পেছনে তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তাদের উত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিল গেটসের সম্পদ কমে যাওয়ার অন্যতম কারণ তার দানশীলতা। প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে তিনি ইতিমধ্যে ৫৯ বিলিয়ন ডলারের বেশি দান করেছেন। ২০০০ সালে সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে সঙ্গে নিয়ে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন তিনি। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের মে মাসে নিজের দানশীলতার পরিকল্পনায় আরও বড় পরিবর্তনের ঘোষণা দেন বিল গেটস। তিনি জানান, জীবদ্দশায় নিজের অবশিষ্ট সম্পদের প্রায় পুরোটাই ফাউন্ডেশনে দান করবেন। আগামী দুই দশকে এসব অর্থ বিভিন্ন মানবকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। ২০৪৫ সালের ৩১ ডিসেম্বর ফাউন্ডেশনটি বন্ধ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিল গেটসের সম্পদ কমার আরেকটি কারণ মাইক্রোসফটে তার মালিকানার অংশ কমিয়ে আনা। প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হলেও তিনি দীর্ঘদিন ধরে কোম্পানিটির শেয়ার বিক্রি ও দান করে আসছেন। ফলে মাইক্রোসফটের বাজারমূল্য ও শেয়ারের দাম বাড়লেও তার ব্যক্তিগত সম্পদে এর প্রভাব আগের মতো পড়ছে না। বর্তমানে তার বিনিয়োগ বিভিন্ন খাতে ছড়িয়ে রয়েছে।
এ ছাড়া ২০২১ সালে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিবাহবিচ্ছেদের পর সম্পদ ভাগাভাগির অংশ হিসেবে মেলিন্ডার কাছে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হস্তান্তর করেন বিল গেটস। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় মেলিন্ডার কাছে অন্তত ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার হস্তান্তর করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিতেও ২০২১ সালের মে মাসে মাইক্রোসফটের ১ কোটি ৪০ লাখের বেশি শেয়ার হস্তান্তরের তথ্য রয়েছে।
অন্যদিকে, প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উত্থানও শীর্ষ ধনীদের তালিকায় বিল গেটসের অবস্থান পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-কমার্স, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্লাউড কম্পিউটিং ও বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় দ্রুত প্রবৃদ্ধির ফলে নতুন প্রজন্মের প্রযুক্তি উদ্যোক্তাদের সম্পদ বেড়েছে। বিশেষ করে ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জাকারবার্গের মতো উদ্যোক্তারা সম্পদের পরিমাণের দিক থেকে তালিকার ওপরের দিকে উঠে এসেছেন।
ফোর্বসের ১৪ নভেম্বরের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৮৮৭ দশমিক ২ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৩৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই দুই ধনকুবেরের সম্পদের সঙ্গে বিল গেটসের সম্পদের ব্যবধানও এখন অনেক বেশি।
একসময় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দীর্ঘ সময় আধিপত্য ধরে রেখেছিলেন বিল গেটস। ১৯৯৫ সালে প্রথমবার বিশ্বের শীর্ষ ধনী হন তিনি। এরপর ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর শীর্ষস্থান ধরে রাখেন। পরে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আবারও বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে ছিলেন। সব মিলিয়ে ২৩ বছরের মধ্যে ১৮ বছর বিশ্বের শীর্ষ ধনী ছিলেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
তবে বর্তমানে তার সম্পদের বড় অংশ মানবকল্যাণমূলক কাজে ব্যয়ের পরিকল্পনা এবং মাইক্রোসফটে মালিকানার অংশ কমিয়ে আনার কারণে বিশ্বের ধনীদের তালিকায় অবস্থান বদলেছে। ফলে একসময় শীর্ষে থাকা বিল গেটস এখন ফোর্বসের তালিকায় ১৬তম স্থানে রয়েছেন।
এম.বি/
পাঠকের মতামত:
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী













