২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। ৫ মার্চ দিবাগত রাতে পালিত হতে পারে শবে কদর। আর ৯ মার্চ উদ্যাপিত হতে পারে ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখ পরিবর্তিত হতে পারে।
পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ উপলক্ষ। এক মাসের সিয়াম সাধনা, রমজানের শেষ দশকের মহিমান্বিত রাত শবে কদর এবং মাস শেষে ঈদুল ফিতর উদ্যাপনের মধ্য দিয়ে কাটে এই বিশেষ সময়।
২০২৭ সালের এসব ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ ও ছুটির দিন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রকাশিত প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
অন্যদিকে, রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত পবিত্র শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায় রমজানের প্রথম দিনে সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট। আর ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।
১৪৪৮ হিজরির রমজান উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত সময়সূচিতেও একই সময় উল্লেখ রয়েছে।
তবে রমজানের প্রথম দিনের সেহরি ও ইফতারের সময় চূড়ান্তভাবে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুসরণ করতে হবে।২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদ্যাপিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পালিত হতে পারে পবিত্র আরাফাতের দিন।
প্রকাশিত ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
- শবে মেরাজ: ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাত
- শবে বরাত: ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাত
- শবে কদর: ৫ মার্চ দিবাগত রাত
- ঈদুল ফিতর: ৯ মার্চ
- আরাফাতের দিন: ১৫ মে
- ঈদুল আজহা: ১৬ থেকে ১৮ মে
- পবিত্র আশুরা: ১৫ জুন
- ঈদে মিলাদুন্নবী (সা.): ১৪ ও ১৫ আগস্ট
- শবে মেরাজ: ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাত
তবে প্রকাশিত এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে রমজান শুরু, ঈদুল ফিতর ও ঈদুল আজহার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য তারিখের সঙ্গে বাংলাদেশের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।
জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পর বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদ্যাপনের চূড়ান্ত তারিখ জানা যাবে। এ ছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সেহরি ও ইফতারের সময়েও কিছুটা পার্থক্য থাকবে।
উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ উদ্যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।
এম.বি/
পাঠকের মতামত:
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ













