×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

২০২৬ নভেম্বর ১৪ ১২:৩২:৫৭
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম চলছে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়।তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ৪০টি কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ কারণে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ কারখানাগুলোর সামনে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।এ ছাড়া কাজে যোগ দেওয়ার পর কর্মবিরতি পালন করায় আরও ছয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে