করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: করপোরেট খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি চর্চায় উল্লেখযোগ্য অবদান রাখায় দেশের ৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫’ শীর্ষক এই পুরস্কার গত বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এই সময় তাঁদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ—এই তিন শ্রেণিতে প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড বাস্তবায়ন, তথ্য প্রকাশে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মান ছিল মূল্যায়নের প্রধান বিবেচ্য বিষয়।
পুরস্কারের জেনারেল ব্যাংকিং বিভাগে গোল্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। ইসলামি ব্যাংকিং বিভাগে শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স বিভাগে আইডিএলসি ফাইন্যান্স এবং ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস বিভাগে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এই সম্মাননা পেয়েছে। টেক্সটাইলস বিভাগে প্যারামাউন্ট টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড বিভাগে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং আইসিটি বিভাগে আইটি কনসালট্যান্টস গোল্ড পদক অর্জন করেছে।
অন্যান্য ক্যাটাগরিতেও একাধিক প্রতিষ্ঠান গোল্ড পদক পেয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগে ওয়ালটন হাই-টেক, ম্যানুফ্যাকচারিংয়ে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, ফুয়েল অ্যান্ড পাওয়ারে এমজেএল বাংলাদেশ এবং সার্ভিসেস বিভাগে ইস্টার্ন হাউজিং পুরস্কৃত হয়েছে। টেলিযোগাযোগ বিভাগে গ্রামীণফোন এবং জেনারেল ইন্স্যুরেন্স বিভাগে সিটি ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স গোল্ড অর্জন করেছে। লাইফ ইন্স্যুরেন্স বিভাগে এ স্বীকৃতি পেয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অর্থনীতি গড়ে তুলতে অর্থনীতির প্রতিটি খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি। তিনি করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, করপোরেট গভর্ন্যান্সের চর্চা প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবস্থাপনার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের পুরস্কার প্রতিষ্ঠানগুলোকে সুশাসনের মানদণ্ড অনুসরণে উৎসাহিত করার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।
মামুন/
পাঠকের মতামত:
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ




.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)




