×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

টানা চতুর্থ দফায় পতন সোনার দামে

২০২৬ নভেম্বর ১৩ ১০:২৭:৫০
টানা চতুর্থ দফায় পতন সোনার দামে

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা চতুর্থ দফায় পতন ঘটেছে সোনার দামে। এবারের দফায় ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর প্রকাশ করেছে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে