×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল

২০২৬ অক্টোবর ৩০ ১৭:০০:০০
মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ছয় আরোহীকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদ্রীনাথ রুটে এ দুর্ঘটনা ঘটে। ভারী তুষারপাতের মধ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোশীমঠের কাছে চায়েই গ্রামের আশপাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

দুর্ঘটনার পরপরই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। ওই সময় এলাকায় ভারী তুষারপাত হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হাতি পর্বত এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোশীমঠের কাছের চায়েই গ্রামের পাশে এটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, পুরো পরিস্থিতি তিনি নিজে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জোশীমঠের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) চন্দ্র শেখর বশিষ্ঠ জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্বাস্থ্য বিভাগের সদস্যদের নিয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। তিনিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

পাহাড়ি ও দুর্গম এলাকায় অবস্থান হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনায় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্ট দলগুলোকে।

দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরাখণ্ডে হেলিকপ্টার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গত এক দশকে রাজ্যটিতে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল প্রাণঘাতী দুর্ঘটনা। বাকি সাতটি ঘটনায় কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়েছিল এবং কয়েকজন আহত হয়েছিলেন।

এর আগে গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল।বর্তমান দুর্ঘটনায় ছয় আরোহীর অবস্থা এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে