×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি

২০২৬ অক্টোবর ৩০ ১৬:৪৪:৫৬
গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গে গরু জবাই ও গোহত্যা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত গোমাতার ক্ষতি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ থেকে কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গোমাতার সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। গোমাতার বিরুদ্ধে কাউকে হাত তুলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যদি পশ্চিমবঙ্গে গরু জবাই হয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’

জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন বিজেপির এই নেতা। তিনি বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না।

এ সময় বাংলাদেশ থেকে আসা কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেন্দু অধিকারীর বক্তব্যে পশ্চিমবঙ্গের গরু জবাই, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যুতে বিজেপির অবস্থান আবারও সামনে এসেছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ এবং হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের বিষয়টি রাজ্যটির রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে