×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন

২০২৬ অক্টোবর ৩০ ১১:০৯:৪০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে