×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ৩০ ০২:৪৭:৪০
আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলসে ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ১ টাকা ৩৭ পয়সা।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৩ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩১ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে