শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহা—২০২৭ সালের পঞ্জিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন। ঘোষিত পঞ্জিকা অনুযায়ী, দেশটিতে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর উদ্যাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্মের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন ২০২৭ সালের ধর্মীয় দিবসগুলোর পঞ্জিকা অনুমোদন করেছে।
তবে এসব তারিখ চূড়ান্ত নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজানসহ ইসলামি মাসের শুরু ও ধর্মীয় উৎসবের তারিখ এক দিন আগে-পরে হতে পারে।ঘোষিত পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইসলামে শবে কদর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। মুসলিমরা এ রাতে ইবাদত, দোয়া ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।
কাজাখস্তানের ঘোষিত ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের ১৬ মে রোববার ঈদুল আজহা উদ্যাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটিতে ঈদুল আজহা ‘কুরবান আইত’ নামে পরিচিত। উৎসবটি তিন দিন ধরে পালিত হবে।
এর আগের দিন, ১৫ মে শনিবার, আরাফার দিবস পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।ঘোষিত পঞ্জিকায় ২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালনের সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ আগস্ট উল্লেখ করা হয়েছে। তবে ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসের সম্ভাব্য শুরুর তারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে।
ইসলামি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, নতুন চাঁদ দেখার ভিত্তিতে মাসের শুরু নির্ধারিত হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থেকে আগাম সম্ভাব্য তারিখ জানা গেলেও বাস্তবে চাঁদ দেখার ফল অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, কাজাখস্তানের এই পঞ্জিকা দেশটির জন্য প্রকাশিত। বাংলাদেশে ২০২৭ সালের রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে দেশের চাঁদ দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহা—২০২৭ সালের পঞ্জিকা প্রকাশ
- পারিবারিক বিতর্কে নীরব তাশরীফ দিলেন বিশেষ বার্তা
- নারী পাশে থাকলে পুরুষের ব্যথা কমে, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- দেশের বাজারে সোনার দাম কত, জানুন সর্বশেষ দর
- বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হলো
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাওয়ার পথে এলিজা জামান
- শাশা ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল পলিমারের ডিভিডেন্ড ঘোষণা
- আলহাজ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ইভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এমজেএল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ইফাদ অটোসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জিএসপি ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- Price Sensitive Information of Mercantile Bank PLC
- স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা
- ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
- সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন
- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ডিভিডেন্ড ঘোষণা
- আইএসএনের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২৫০ কোটি টাকা তুলতে সিঙ্গারের নতুন পরিকল্পনা
- জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যামপুর সুগারের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও দুই স্ত্রীকে গ্রামছাড়া
- শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
- বিতর্কের মধ্যে নতুন অভিযোগ, এবার মুখ খুললেন তাশরীফের মা
- আনোয়ার গালভানাইজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- এনসিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- এডিএন টেলিকমের ডিভিডেন্ড ঘোষণা
- বিডি অটোকারসের ডিভিডেন্ড ঘোষণা
- প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- জাহিন স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বিডিকম অনলাইনের ডিভিডেন্ড ঘোষণা
- সম্পদের চেয়ে দেনা বেশি: অস্তিত্ব সংকটে আইএফআইসি ব্যাংক
- পতনের বাজারে ডিভিডেন্ডের ব্যস্ততা, যেখানে সম্ভাবনা খুঁজছেন বিনিয়োগকারীরা
- ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি
- দুই কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি সম্পন্ন
- ৭ নভেম্বর ব্যাংকিং সেবা বন্ধ, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়













