×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইতালিতে

পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

২০২৬ অক্টোবর ২৩ ২০:৩১:৩৫
পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: ইতালির দক্ষিণ উপকূলে একের পর এক অন্তত ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিসিলি অঞ্চলের বিভিন্ন স্থানে স্কুল খালি করা হয়েছে এবং একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সিসিলি অঞ্চলের তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কম্পনের প্রভাব মেসিনা ও পালেরমো এলাকায় বেশি অনুভূত হয়েছে। বাকি ১১টি ভূমিকম্পের প্রতিটির মাত্রাও ছিল ৩.০-এর বেশি।

ভূমিকম্পের পর সিসিলির সিভিল প্রোটেকশন প্রশাসন কমলা রঙের সুনামি সতর্কতা জারি করে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পালেরমো ও মেসিনা অঞ্চলের স্কুলগুলো খালি করা হয়। ট্রাপানির একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের দ্রুত বের করে আনা হয়।

আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ইতালির ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে সিসিলি ও নেপলসের আশপাশ উল্লেখযোগ্য। এর আগে নেপলস অঞ্চলেও শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন করে পর পর একাধিক কম্পন এবং সুনামির সতর্কতায় ইতালির দক্ষিণ উপকূলে উদ্বেগ তৈরি হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে