বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
নিজস্ব প্রতিবেদক: বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে শেয়ারবাজারের বিশেষায়িত জাতীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট’ (বিএএসএম) গুটিয়ে নেওয়ার অবস্থান থেকে পিছু হেঁটেছে এর পরিচালনা পর্ষদ। পর্ষদের নতুন সিদ্ধান্তের ফলে এখনই বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছে না জাতীয় পর্যায়ের এই বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠানটি। এর আগে পর্ষদ সভা থেকে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর সার্বিক সমালোচনা তৈরি হলে পর্ষদ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমাতে দিলকুশার জীবন বীমা ভবনের বর্তমান কার্যালয়টি মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ভবনে অবস্থিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) কার্যালয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অফিস ভাড়া ও বিভিন্ন সার্ভিস চার্জ বাবদ প্রতি মাসে আড়াই থেকে তিন লাখ টাকা খরচ হলেও নতুন স্থানে গেলে এই ব্যয়ের বড় অংশই বেঁচে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সিএমএসএফ ভবনে বিএএসএমের যাবতীয় নতুন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বিভাগের নির্বাহী পরিচালক মো. শফিউল আযম স্পষ্ট করেন যে, প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিত বা বন্ধ করা হচ্ছে না।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেন, ‘বিনিয়োগ শিক্ষামালা গেজেট’-এর আইনি কাঠামোর আওতায় বিএএসএমকে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল। সরকারি গেজেটের কোথাও এর কার্যক্রম চিরতরে বিলুপ্ত করার কোনো বিধান বা ইচ্ছার উল্লেখ নেই; বরং দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের ধারাবাহিক অগ্রগতির সুরক্ষায় একে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মূল নীতি যেমন দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা, আর্থিক সচেতনতা বাড়ানো এবং মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান—এসব কর্মসূচি গতিশীল রাখার ক্ষেত্রে বিএএসএম একটি দক্ষ ‘বাস্তবায়নকারী শাখা’ হিসেবে অবদান রাখছে।
বিশেষজ্ঞদের মতে, সিকিউরিটিজ কমিশনের প্রয়োজনীয় বিশেষায়িত প্রশিক্ষণ ও দ্রুত সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিগুলো কোনো সাধারণ একাডেমিক প্রতিষ্ঠানের পক্ষে একা সামাল দেওয়া প্রায় অসম্ভব। প্রশাসনিক জটিলতা এড়িয়ে এবং কাজের সঠিক সমন্বয় ঘটিয়ে এই জরুরি চাহিদা পূরণ করতেই বিএএসএমকে গড়ে তোলা হয়। যদিও 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট' (বিআইসিএম) শেয়ারবাজারে উচ্চতর গবেষণা ও একাডেমিক ডিগ্রি প্রদানে কাজ করছে, তথাপি বিএএসএম মূলত বিএসইসির সরাসরি পরিচালনাধীন ব্যবহারিক দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে মনোযোগ দিয়ে থাকে।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত পাঁচ বছরে দেশের শেয়ারবাজারের বিভিন্ন পেশাজীবী ও অংশীজনসহ আট হাজারের বেশি প্রশিক্ষণার্থীকে ব্যবহারিক ও পেশাগত ডিগ্রি প্রদান করেছে বিএএসএম। এর নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালায় যুক্ত ছিলেন সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন ব্রোকারেজ হাউস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার ও ডিলার প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, সিএফও ও কোম্পানি সচিবরা এখান থেকে শিক্ষা নিচ্ছেন। প্রশিক্ষণ প্রদান ছাড়াও তথ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে জনসচেতনতা বাড়াতে শতাধিক সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
তবে প্রশাসনিক জটিলতার কারণে গত এক বছর ধরে বিএএসএমে কোনো স্থায়ী মহাপরিচালক পদায়ন করা হয়নি। বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের আমলে প্রতিষ্ঠানটির ওপর নানা অন্যায্য চাপ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষার বদলে টিকটকভিত্তিক কনটেন্ট তৈরির ওপর তিনি জোর দেওয়ায় প্রতিষ্ঠানটির মূল নীতি ব্যাহত হয় এবং এটি প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল হয়ে পড়ে।
বিশ্বের উন্নত ও বিকাশমান শেয়ারবাজারগুলোর দিকে তাকালে দেখা যায়, প্রতিটি শেয়ারবাজারেই নিয়ন্ত্রক সংস্থার অধীনে এমন সুনির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। ফলে সাময়িক আর্থিক বা প্রশাসনিক সংকটকে অজুহাত বানিয়ে এমন একটি জাতীয় প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বাজারের টেকসই উন্নয়নে বিএএসএমের প্রাতিষ্ঠানিক ভিত্তি ও বাজেট সামর্থ্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।
বিএএসএমের প্রাতিষ্ঠানিক গুরুত্ব তুলে ধরে ওয়েবসাইটের বাণীতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ খান উল্লেখ করেন, সুসংহত অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হলো শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা। আর এই প্রবৃদ্ধির সুফল দেশের সব স্তরের মানুষের কাছে পৌঁছাতে সারাদেশে আর্থিক স্বাক্ষরতা ছড়িয়ে দেওয়া জরুরি, যা বাস্তবায়নে বিএএসএম সরকারের প্রধান অংশীদার হিসেবে কাজ করছে।
সার্বিক বিষয়ে বিএএসএমের বর্তমান মহাপরিচালক ও বিএসইসির নির্বাহী পরিচালক কামরুল আনাম খান জানান, বোর্ডের সভায় সর্বসম্মতভাবেই বিএএসএমের কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীতি হয়েছে এবং আপাতত নিজস্ব তহবিল ব্যবহার করেই প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন









.jpg&w=50&h=35)
