×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ

২০২৬ অক্টোবর ১৭ ১৩:০১:৩৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ও বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ পরীক্ষায় প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং সভার ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে