×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা

২০২৬ অক্টোবর ১৫ ১২:৩৩:৩৮
চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির রেকর্ড ডেট ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাস লিমিটেড: কোম্পানিটির শেয়ার লেনদেন আগামী ১৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২৬ পর্যন্ত শুধু স্পট মার্কেটে অনুমোদিত থাকবে। এ সময় ব্লক লেনদেনও কাম বেনিফিটসহ স্পট সেটেলমেন্ট চক্র অনুযায়ী নিষ্পত্তি করা হবে। রেকর্ড ডেট ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড: রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকা দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামী ১৭ অক্টোবর, ২০২৬ তারিখে পুনরায় শুরু হবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি: অনিবার্য কারণে কোম্পানিটির বোর্ড সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে সভাটি ১৫ অক্টোবর, ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টা ৩০ মিনিটে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৯(১) ধারা অনুযায়ী কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।

আজিজ পাইপস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (কিউ১) অনিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে