×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি

২০২৬ অক্টোবর ১১ ১৫:৪৮:৩৩
জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা প্রকাশ করা হয়। এতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।

নতুন পরিপত্রে গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণ দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে দিবস উপলক্ষে সাজসজ্জা এবং বড় পরিসরে বিচিত্রানুষ্ঠান আয়োজন যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে।

দিবস পালনের অংশ হিসেবে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ কিংবা শোভাযাত্রার আয়োজন থেকে বিরত থাকতে হবে।

কোনো সপ্তাহ পালন করা হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যেন দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের চেষ্টা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব সাধারণ অনুষ্ঠানে নগদ অর্থ কিংবা উপকরণ হিসেবে কোনো অর্থ বা সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না, সেগুলো ছুটির দিন বা কর্মদিবসে আয়োজন করা যাবে।

এ ছাড়া কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে