×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’

২০২৬ অক্টোবর ১১ ১৩:০৬:৫৪
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কহিনুর আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে নিজেদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কহিনুর ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তার বয়স ১২ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ফোনকলের মাধ্যমে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।

শিক্ষার্থীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে