×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি

২০২৬ অক্টোবর ১১ ১০:৪৫:০৬
পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: কেনিয়ার প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, নর্থ লাইট হোল্ডিংস লিমিটেড কেনিয়ার প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। এর আওতায় ধারাবাহিকভাবে পণ্য ক্রয়, বিপণন কার্যক্রম, মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করা এবং পণ্যের প্রচারের মাধ্যমে একটি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে নির্ধারিত ভৌগোলিক অঞ্চলে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে