×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর

২০২৬ অক্টোবর ০৯ ১৬:৫০:৪৬
শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আসতে যাচ্ছে আন্তর্জাতিক মানের বড় পরিবর্তন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি টার্মিনালটির দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর হিসেবে যুক্ত করতে চারটি বিশ্বখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম।

মনোনীত চার গ্লোবাল গ্রাউন্ড হ্যান্ডলিং জায়ান্ট হলো— যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন (Menzies Aviation), সুইজারল্যান্ডের সুইসপোর্ট (Swissport), তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং (Çelebi Aviation Holding) এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডানাটা (dnata)। থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া এই জাপানি কনসোর্টিয়াম উক্ত চার প্রতিষ্ঠানের তালিকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে জমা দিয়েছে।

বেবিচক এখন চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) যাচাই-বাছাই করবে। বাংলাদেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সম্ভাব্য কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি, আইনি কিংবা নিয়ন্ত্রক সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো বাধা রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের সিকিউরিটি ক্লিয়ারেন্স বা আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পর পরবর্তী ধাপ বাস্তবায়িত হবে। ছাড়পত্রপ্রাপ্ত যোগ্য ও বিশ্বমানের এই অপারেটরগুলোর মধ্য থেকে চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠানকে দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর হিসেবে নির্বাচন করবে জাপানি কনসোর্টিয়াম।

এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীসেবা ও মালামাল ব্যবস্থাপনার গতি এবং মান বিশ্বমানে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে