×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে

২০২৬ অক্টোবর ০৭ ১০:১২:০১
স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর আজ বুধবার (৭ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। সোমবার স্বর্ণের দাম কমানোর পর নতুন করে কোনো পরিবর্তন না হওয়ায় আজও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দামে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের স্বর্ণের দামও কমানো হয়েছে।

বর্তমান বাজারদর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা। এই মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫৭৫ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। এ মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

৭ অক্টোবর স্বর্ণের বর্তমান দাম

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা প্রতি ভরি

এদিকে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফায় দাম কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, বিপরীতে ২৯ বার কমানো হয়েছিল।ফলে আজ নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত সোমবার নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে