×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা

২০২৬ অক্টোবর ০৪ ০৯:০৫:২৫
বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতের নয়া দিল্লিতে আয়োজিত হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই বড় আন্তর্জাতিক আয়োজনকে ঘিরে শহরজুড়ে ছিল বাড়তি নিরাপত্তার কড়াকড়ি ও বর্ণিল সাজসজ্জা। তবে এই ঝকমকে আয়োজনের ঠিক কয়েকশ মিটার দূরেই যেন এক ভিন্ন বাস্তবতা ফুটে উঠেছে।

সম্মেলনের ঠিক আগে দিল্লির 'কুুলি ক্যাম্প'সহ বিভিন্ন বস্তি এলাকার সামনে বিশাল নীল-সাদা পর্দা টাঙিয়ে দেওয়া হয়, যা অনেকটা আড়াল তৈরির মতো। অভিযোগ রয়েছে, বিদেশী অতিথিদের গাড়ি বহরের চলাচলের পথে যেন ভারতের দারিদ্র্য কোনোভাবেই চোখে না পড়ে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। কংগ্রেস নেতা পবন খেরা ব্যঙ্গ করে বলেন, বিজেপি সরকারের কাছে সব হিজাব আপত্তিকর নয়, বরং দারিদ্র্য ঢাকার পর্দাই তাদের বেশি পছন্দ।

অন্যদিকে, এই সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল বিশ্ব অর্থনীতি, স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং স্বাস্থ্য খাতের নিরাপত্তা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া স্বাস্থ্য বিষয়ক আগাম সতর্কীকরণের প্রস্তাবের পরপরই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন। ভারত সরকার অবশ্য এই তথ্যকে 'ভুয়া' ও 'বিদ্বেষপূর্ণ' বলে উড়িয়ে দিয়েছে।

সম্মেলনের আয়োজন ও শহরের সৌন্দর্য বর্ধনের জন্য ভারতের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়টিকে অনেকেই একটি 'সফট পাওয়ার' বা শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন। তবে প্রশ্ন থেকেই যায়, একটি রাষ্ট্র কি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে নিজস্ব নাগরিকদের দারিদ্র্য ও সংকটের কথা চেপে যেতে পারে? ভারতের মতো শক্তিশালী অর্থনীতির দেশে আকাশপথের মতো উন্নত প্রযুক্তি থাকলেও, বস্তির মানুষের জীবনমান উন্নয়নে যে ঘাটতি রয়েছে, তা এই সম্মেলনের আড়ালে ঢাকা পড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে