×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে

২০২৬ অক্টোবর ০৩ ২১:১৫:১২
একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

এ সংক্রান্ত একটি আদেশ গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

বদলির আদেশ অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে। তবে সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে।

এ ছাড়া সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে এবং মো. মেহেদী হাসানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে এবং মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

বদলির আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ অক্টোবর ২০২৬ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হয়েছেন বলে গণ্য হবেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে