ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সম্প্রসারণের উদ্যোগ হিসেবে দুটি মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ এগিয়ে যাচ্ছে। এ জন্য সাড়ে ৫৮ হাজার কোটি টাকার বেশি অর্থায়নসহ মোট ১৯টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কাজগুলো বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ এবং লাইন-৫ (উত্তর রুট)-এর আওতাভুক্ত। প্রকল্প দুটির মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকা যৌথভাবে প্রকল্প দুটির অর্থায়ন করছে। বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-১-এর ডিপো অবকাঠামো ও ভবন নির্মাণের কাজ পেয়েছে ‘সিনোহাইড্রো-এসইবিসিএল জয়েন্ট ভেঞ্চার’। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৮৫ কোটি ৬ লাখ টাকা।
লাইন-১-এর মূল লাইন ও স্টেশন নির্মাণের জন্য ‘নিশিমাতসু-টিপিএল-তোদা জয়েন্ট ভেঞ্চার’-এর ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া রামপুরা থেকে নতুন বাজার অংশের নির্মাণকাজ পেয়েছে ‘তোকিউ-এমআইএল জয়েন্ট ভেঞ্চার’। এ অংশের মূল চুক্তিমূল্য ১৮ হাজার ৩৭ কোটি ২৫ লাখ টাকা।
মেইন লাইনের আরেকটি অংশের নির্মাণকাজ ২ হাজার ৫৩৪ কোটি ৯ লাখ টাকায় পেয়েছে ‘সিআরইসি-এমআইএল-এমবিইসি জয়েন্ট ভেঞ্চার’।
রেললাইন স্থাপন ও বৈদ্যুতিক সুবিধা নির্মাণের কাজ ১১ হাজার ৬৫ কোটি ৫৭ লাখ টাকায় দেওয়া হয়েছে ‘এলঅ্যান্ডটি-সুমিটোমো কনসোর্টিয়ামকে’। অন্যদিকে ট্রেন পরিচালনার সংকেত ব্যবস্থা, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ পেয়েছে ‘লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড’। এ কাজের চুক্তিমূল্য ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ টাকা।
মেট্রোরেল লাইন-৫-এর উত্তর রুটের আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা অংশ নির্মাণের কাজ ২ হাজার ৬৭০ কোটি ৯৮ লাখ টাকায় পেয়েছে ‘সিআরইসি-এমআইএল-এমবিইসি জয়েন্ট ভেঞ্চার’।
একই রুটের ডিপো এলাকার নির্মাণকাজের জন্য ১ হাজার ৮৪৭ কোটি ৫২ লাখ টাকায় ‘সিপিসি-হানিল জয়েন্ট ভেঞ্চার’-এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সরকারের এই অনুমোদনের ফলে লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের কাজ আরও এগিয়ে যাবে। এর মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্তকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও প্রসারিত হচ্ছে।
মেট্রোরেল প্রকল্পের পাশাপাশি বৈঠকে কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করতে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার কেনার একাধিক প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
কাফকো থেকে তৃতীয় চালানে ৩০ হাজার টন বস্তাজাত ইউরিয়া সার ১৬২ কোটি ৩৯ লাখ টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরবের ‘সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস’ থেকে ষষ্ঠ চালানে ৪০ হাজার টন ইউরিয়া ২২৮ কোটি ৮৯ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ‘ফার্টিগ্লোব’ থেকে প্রথম চালানে ৪০ হাজার টন ইউরিয়া ২৬৯ কোটি ৫৫ লাখ টাকায় আমদানি করা হবে।
সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে দুই চালানে মোট ৮০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রতি চালানের মূল্য ধরা হয়েছে ৪৩৩ কোটি ৭৬ লাখ টাকা।
একই কোম্পানির কাছ থেকে দুই চালানে টিএসপি সারও কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি টনের দর নির্ধারণ করা হয়েছে ৬৬৭ দশমিক ৬৭ মার্কিন ডলার।
মেট্রোরেল অবকাঠামো নির্মাণের পাশাপাশি কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করতে এসব ক্রয় প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রমে একাধিক বড় প্রকল্প ও সরবরাহ কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
- সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
জাতীয় এর সর্বশেষ খবর
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী













