×
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল

২০২৬ অক্টোবর ০১ ১৮:২৪:০৮
ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ভারতের কেরালার ত্রিসুরে এক তরুণীকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই তরুণীর সঙ্গে ঘুরতে যাওয়া বিবাহিত পুরুষের স্ত্রীও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ওই তরুণী তার এক বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে কেরালার ত্রিসুরে ঘুরতে যান। তারা একটি হোটেলে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, সেখানে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করেন। পরে তারা দুজনকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই পুরুষকে গাড়িতে মারধর করা হয় এবং পরে তামিলনাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে।

অন্যদিকে, তরুণীকে আলাদা একটি গাড়িতে করে নিয়ে যায় অভিযুক্তদের একটি অংশ। পরে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং একপর্যায়ে সন্দেহভাজনদের শনাক্ত করে।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই পুরুষের স্ত্রী তার স্বামীর ফোনের অবস্থান শনাক্ত করে তার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। পরে সেই তথ্য ব্যবহার করে কয়েকজনকে ঘটনাস্থলে পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্বামীর অন্য এক নারীর সঙ্গে ঘুরতে যাওয়ার বিষয়টি থেকেই তিনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই পুরুষের স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে কীভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং অভিযুক্তদের সঙ্গে ওই নারীর যোগাযোগ কীভাবে হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে। মামলার তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে