×
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন

২০২৬ অক্টোবর ০১ ১০:১৪:৫৩
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ ২৪ হাজার ৩২১ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত কনকর্ড লিলি হাইটস (প্লট: ০৮, রোড: ১৬, পুরনো ২৭, ঢাকা-১২০৯) ভবনের এই স্পেসটি কেনা হচ্ছে ৫৭ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকায়, যার মধ্যে নিবন্ধন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ অন্তর্ভুক্ত নয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে