×
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে

২০২৬ অক্টোবর ০১ ১০:০৬:৫০
সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির কারখানার নিয়মিত কার্যক্রম আজ ১ অক্টোবর, ২০২৬ থেকে পুনরায় শুরু হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ডিএসইতে প্রকাশিত এক ঘোষণায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছিল কোম্পানিটি। কোম্পানি জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আজ থেকে কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে