নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পিবিআইয়ের দাবি, নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন কৌশলে তার ও তার মায়ের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় তোফায়েল আলম টিটু নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম. এন. মোর্শেদ। পিবিআই জানায়, গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার বাসিন্দা শাহনাজ বেগমের (৪৬) ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের (২২) সঙ্গে ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে পরিচয় হয়। ওই পেজে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
অভিযোগ অনুযায়ী, ওই পরিচয়ের পর টিটু নিজেকে নারী হিসেবে পরিচয় দিয়ে নারীসুলভ কণ্ঠে শাহাদাতের সঙ্গে ফোন ও ইমোর মাধ্যমে যোগাযোগ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার মায়ের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয় বলে পিবিআই জানিয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, টিটু নিজের মায়ের অসুস্থতার কথা বলেও বিভিন্ন সময়ে টাকা নিয়েছেন। ভুক্তভোগীর মা প্রথমে আদালতে সিআর মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে পিবিআই প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পায়।
পরে বিকাশ ও নগদের লেনদেনের তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্তের মাধ্যমে তদন্ত এগিয়ে নেয় পিবিআই। এর ভিত্তিতে ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। ১৩ সেপ্টেম্বর মামলাটি স্বউদ্যোগে তদন্তের জন্য নেয় পিবিআই ঢাকা জেলা।
পিবিআই জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনজুর রহমান বিভিন্ন তথ্য ও নথি বিশ্লেষণ করে তোফায়েল আলম টিটুর সম্পৃক্ততার তথ্য পান। এরপর ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর টিটুকে আদালতে হাজির করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের তদন্তে আরও উঠে এসেছে, টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে সক্ষম। ফেসবুক মেসেঞ্জারে শাহাদাতের সঙ্গে পরিচয়ের পর ইমোতে নারী কণ্ঠে কথা বলে যোগাযোগ বজায় রাখতেন তিনি। এমনকি শাহাদাতের মায়ের সঙ্গেও যোগাযোগ করে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া হয়েছে বলে তদন্তে দাবি করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পিসিপিআর যাচাইয়ে টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
পিবিআই বলছে, এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং নেওয়া অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই
- শেষের পথে মোদী সরকারের সুদিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার নতুন দাম প্রকাশ
- প্রথম আঘাত কে করেছিলেন, কেনই বা হত্যা জবানবন্দিতে যা জানা গেল
- ঢাকায় ভারতের ‘স্পাই মাস্টারের’ গোপন সফর
- আইপিওতে আসতে নতুন কোম্পানির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব
- কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
- সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বিশ্বমঞ্চে ৩ বাংলাদেশীর কারিশমা, হতাশ মোদি
- দরপতনেই মুনাফার সুযোগ দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ২৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা
- প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
- ২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ
- স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
- মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় সুখবর
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- অ্যাপেক্সের দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮৯ লাখ শেয়ার নমিনির বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন
- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের এসজিএমের নতুন সময়সূচি ঘোষণা
- আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা
- এসকে ট্রিমসের ইপিএসে উন্নতি, পরিচালন নগদ প্রবাহে বড় পরিবর্তন
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
জাতীয় এর সর্বশেষ খবর
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য













