রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কৃত্তিম বা অযৌক্তিক পতন যে স্থায়ী হয় না, তার জ্বলন্ত প্রমাণ মিলল ওষুধ খাতের ‘ওরিয়ন ইনফিউশন’ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম’-এর সাম্প্রতিক দামে। কোনো ধরনের নেতিবাচক মূল্য সংবেদনশীল তথ্য না থাকা সত্ত্বেও গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে কোম্পানি দুটির শেয়ার দর চরম পতনের মুখে পড়ে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে শক্তিশালী আর্থিক ভিত্তির কারণে মাত্র কয়েক কার্যদিবসের ব্যবধানেই প্যানিক সেল কাটিয়ে শেয়ার দুটিতে বড় ধরনের উত্থান ও বিনিয়োগকারীদের জোরালো আস্থা ফিরে এসেছে।
কৃত্রিম ধস কাটিয়ে ওরিয়ন ইনফিউশনের দাম ৬৩% বৃদ্ধি
ওষুধ ও রসায়ন খাতের স্বল্প মূলধনী কোম্পানি ওরিয়ন ইনফিউশনের শেয়ার দরে তৈরি হওয়া কৃত্রিম ধস কাটিয়ে ফের শক্তিশালী উত্থান শুরু হয়েছে। কোনো ধরনের নেতিবাচক মূল্য সংবেদনশীল তথ্য না থাকা সত্ত্বেও গত ১৪ সেপ্টেম্বর শেয়ারটি রেকর্ড সর্বনিম্ন ১৬০ টাকা ৭০ পয়সায় নেমে গিয়ে পুরোপুরি ক্রেতাশূন্য হয়ে পড়ে।
তবে ওই দিনই দেশের অন্যতম শেয়ারবাজারভিত্তিক গণমাধ্যম ‘শেয়ারনিউজ’-এ কৃত্রিম সেল প্রেসার ও বিনিয়োগকারীদের ক্ষোভ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। নিউজটি প্রকাশের পরই বাজারের সাধারণ ও বড় বিনিয়োগকারীদের বিভ্রান্তি দূর হয় এবং শেয়ারটির ওপর হারানো আস্থা ফিরে আসে। খবরটি প্রকাশের পর থেকেই টানা বাড়তে থাকে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দাম।
টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর সাম্প্রতিক লেনদেনে সামান্য দুই দিন দর সংশোধন হয়ে শেয়ারটি সর্বশেষ ২৬২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। কারিগরি চিত্রে দেখা যায়, সর্বনিম্ন ১৬০ টাকা ৭০ পয়সার স্তর থেকে মাত্র কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারটি প্রায় ৬৩ শতাংশেরও বেশি দর বৃদ্ধি পেয়ে ২৬২ টাকা ৯০ পয়সায় পৌঁছে যায়।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সামান্য বৃদ্ধি পেয়ে ১ টাকা ৪২ পয়সা হওয়া সত্ত্বেও এক শ্রেণির বড় বিনিয়োগকারী কৃত্রিমভাবে সেল প্রেসার সৃষ্টি করে। ফলে গত বছরের (২০২৫ সাল) ২৫ সেপ্টেম্বরের ৫৮৭ টাকা মূল্যের শেয়ারটি ধারাবাহিক পতনে নামতে নামতে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এসে রেকর্ড সর্বনিম্ন ১৬০ টাকা ৭০ পয়সায় ঠেকে।
যেখানে গত তিন বছরে কোম্পানিটি টানা ক্যাশ ডিভিডেন্ড বৃদ্ধি করেছে (২০২৩ সালে ১০%, ২০২৪ সালে ১২% এবং ২০২৫ সালে ২০%), সেখানে কোনো দৃশ্যমান মৌলিক কারণ ছাড়া এক বছরে প্রায় ২৪৫ শতাংশ দরপতন স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি বিনিয়োগকারীরা। শেয়ারনিউজে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের পরই বাজারে ইতিবাচক মোড় ঘোরে।
লাভেলো আইসক্রীম: সর্বনিম্ন ৪২ টাকা থেকে ঘুরে দাঁড়ানোর রেকর্ড
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর শেয়ার দর স্মরণকালের রেকর্ড পতন কাটিয়ে আবারও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। বছরের সর্বোচ্চ ১০৪ টাকা ৩০ পয়সা থেকে দর হারিয়ে শেয়ারটি সর্বনিম্ন ৪২ টাকা ২০ পয়সার ঘরে নেমে গিয়েছিল। তবে রেকর্ড আয় ও শক্তিশালী নগদ প্রবাহের কারণে আবারও ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে কোম্পানিটির শেয়ার।
বাজার লেনদেন চিত্রে দেখা যায়, গত ১৪ সেপ্টেম্বর শেয়ারটি ৪২ টাকা ৫০ পয়সায় নেমে আসার পর থেকে ক্রমাগত ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে। সেখান থেকে ধারাবাহিক উত্থানের মধ্য দিয়ে ২০ ও ২২ সেপ্টেম্বর শেয়ারটি সর্বোচ্চ ৫৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত ১৫ দিনে শেয়ারটির দর প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে সাম্প্রতিক সময়ে লেনদেনের পরিমাণও (ভলিউম) ১৭ কোটি টাকার ঘরে পৌঁছায়।
সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ পয়সা (প্রবৃদ্ধি +০.৭১ টাকা)। এছাড়া ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) হিসেবে ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৬ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।
অন্যদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ সময়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৫৫ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২ টাকা ৮২ পয়সা। আগামী মেয়াদের জন্য শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সায়।
কোম্পানিটির আয়ের সাথে সামঞ্জস্য রেখে ২০২৫ অর্থবছরে মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড (১১% ক্যাশ ও ৫% স্টক/বোনাস) ঘোষণা করা হয়েছিল। আগের বছর কোম্পানিটি মোট ২০ শতাংশ ডিভিডেন্ড (১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস) দিয়েছিল।
মামুন/
পাঠকের মতামত:
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন




.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)



