×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৯:১৬:২৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ হারে মুনাফা পাবেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জিপিএফে জমা থাকা অর্থের পরিমাণ অনুযায়ী পৃথক হারে মুনাফা দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে কোনো সরকারি কর্মচারীর জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে সেই অর্থের ওপর ১৩ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ যাদের জিপিএফে তুলনামূলক কম সঞ্চয় রয়েছে, তারা নির্ধারিত সর্বোচ্চ মুনাফার হার পাবেন।

অন্যদিকে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১২ শতাংশ। আর স্থিতি ৩০ লাখ টাকার বেশি হলে ওই অর্থের ওপর ১১ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

শুধু অর্থবছরের শুরুতে থাকা স্থিতির ওপরই নয়, সংশ্লিষ্ট অর্থবছরে জিপিএফে জমা হওয়া চাঁদার ওপরও একই হারে মুনাফা প্রযোজ্য হবে। ফলে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় ও অবসরকালীন আর্থিক সুবিধার ক্ষেত্রে এ মুনাফার হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফের আওতাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর কর্মচারীদের ক্ষেত্রেও মুনাফা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।

তবে সিপিএফের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যে হার নির্ধারণ করবে, তা সরকারের নির্ধারিত হারের সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক বিধি অনুযায়ী মুনাফা নির্ধারণ করতে পারলেও সরকারের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে জিপিএফে সঞ্চয় রাখা সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। জমার পরিমাণ অনুযায়ী ১৩, ১২ ও ১১ শতাংশ—এই তিন স্তরে মুনাফা নির্ধারণ করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে