বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি আধুনিক বোয়িং উড়োজাহাজ। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি সম্পূরক চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে অনুষ্ঠানে ছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন এই সম্পূরক চুক্তি বিমানের চলমান বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিমানের বহর পরিকল্পনার প্রয়োজনীয়তা বিবেচনা করেই নতুন উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গে বিমানের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক উড়োজাহাজ সরবরাহের পাশাপাশি পরবর্তী সহায়তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ওপর আস্থা তৈরি করেছে।
বিমান চেয়ারম্যান আরও বলেন, দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা পূরণে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছরগুলোতে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নতুন এই চুক্তি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন ১১টি উড়োজাহাজ সংগ্রহের এই উদ্যোগ বহর আধুনিকায়নের পাশাপাশি পরিচালন সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে বিদ্যমান বোয়িং উড়োজাহাজগুলোর সঙ্গে বহরের সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রেও নতুন উড়োজাহাজগুলো ভূমিকা রাখবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন হিসেবে দেশের আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জাতীয় বিমান পরিবহন সক্ষমতা জোরদারের লক্ষ্যে একটি আধুনিক, দক্ষ ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে জাতীয় অগ্রাধিকার, প্রচলিত আইন ও বিধিবিধান এবং বৈশ্বিক বিমান পরিবহন খাতের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বিমানের বহর ও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা নিয়মিত পর্যালোচনা করা হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
- রাজমিস্ত্রি থেকে রিকশাচালক—তারপর ‘হ্যাকিং গুরু’!
- এসএমই ও করপোরেট গ্রাহকদের জন্য এমটিবি-রানারের নতুন উদ্যোগ
- সরকারি কমিটি থেকে আওয়ামীপন্থীদের সরানোর উদ্যোগ
- আজকের সোনা-রুপার দামের তালিকা প্রকাশ (২৪ সেপ্টেম্বর)
- ৬ পরিবারের হাতে দেশের ব্যাংক খাত, সংকট কাটাতে ৩ প্রস্তাব
- আমরা নেটওয়ার্কের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- আট মাসেই তাপমাত্রায় বড় উল্লম্ফন, সামনে আরও বড় সতর্কবার্তা
- নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই, থাকছে যেসব সুবিধা
- যুক্তরাষ্ট্রকে একসঙ্গে দুই কড়া বার্তা দিল ইরান
- অনিয়ম-দুর্বল ব্যবস্থাপনায় বিপাকে আর্থিক প্রতিষ্ঠানগুলো
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ১১ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
- দুই কর্মকর্তার পদোন্নতিতে ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন
- ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালেই ৫ থেকে ১০ হাজার টাকা
- বাংলাদেশের অর্থনীতিতে ১০ ধরনের ঝুঁকি দেখছে এডিবি
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- শেয়ারবাজারের ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারছেন না আমানতকারীরা
- নঈম নিজাম ও ফরিদার ব্যাংকে বিশাল লেনদেন, দুদকের মামলা
- ঘুষের টাকা হাতে, সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক
- ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের জন্য নতুন ছাড়
- সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ২ চুক্তি স্বাক্ষর
- পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
- বড় পরিবর্তনের ইঙ্গিত, ৪ বিষয়ে জোর দিলেন সিটি ব্যাংকের এমডি
- আমদানি-রপ্তানি ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- কলেজ নিয়ে মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা
- আওয়ামী লীগ-বিএনপিকে নিয়ে সোহেল তাজের ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য
- ভারতীয় ইলিশ নিয়ে বড় সিদ্ধান্ত, বিপাকে ব্যবসায়ীরা
- ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরা সেই নারীর পরিচয়
- কুরআনের পাতা নষ্ট হয়ে গেছে? ফেলে দেবেন নাকি দাফন করবেন
- যমযমের পানি ও আইয়ূব (আ.)-কে নিয়ে মানুষের দুটি বড় ভুল ধারণা
- লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী
- বিপিসির গলার কাঁটা পাঁচ ইসলামী ব্যাংক, আটকে ১৩৫৫ কোটি টাকা
- ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়
- ২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার!
- জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
- যুক্তরাষ্ট্রপ্রবাসীদের পাসপোর্ট নবায়নে নতুন করে যা জানা জরুরি
- বিদ্যুৎ খাতে বড় সুখবর, ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি
- ভারত-ইসরায়েলের নতুন সমীকরণে বাংলাদেশের নতুন হিসাব
- বাংলাদেশি সাংবাদিকদের ‘জার্নালিজম’ শিখাতে গিয়ে হাসির পাত্র ভারত
- সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ কোম্পানি
- ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- জাতিসংঘে প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব
- চীন-ভারত-আমেরিকার খেলায় আসল চাল বাংলাদেশের হাতে
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানের বহরে আসছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি
- রাজমিস্ত্রি থেকে রিকশাচালক—তারপর ‘হ্যাকিং গুরু’!
- সরকারি কমিটি থেকে আওয়ামীপন্থীদের সরানোর উদ্যোগ
- ১১ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
- ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালেই ৫ থেকে ১০ হাজার টাকা













