×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়  

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৮:৪৮:১৯
‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়  

নিজস্ব প্রতিবেদক: ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্ট এলাকায় ই-রিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর কাছ থেকে নতুন কেনা আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে। ঘটনার সময় ওই নারী ফোনটি হাতে নিয়ে ব্যবহার করছিলেন। তখন অভিযুক্তরা তার কাছে এসে প্রথমে রাস্তার দিক জানতে চায়। এরপর ফোনটি নতুন কি না, সে বিষয়ে প্রশ্ন করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি হাতে বের করেছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তার কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিক সম্পর্কে জানতে চায়। এরপর তাদের একজন শুভির হাতে থাকা ফোনটি দেখিয়ে জানতে চায়, এটি নতুন আইফোন কি না।

শুভি প্রশ্নের উত্তর দেওয়ার পরপরই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের একজন তার হাত থেকে ফোনটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, ছিনিয়ে নেওয়া ফোনটি আইফোন ১৮ প্রো এবং সেটি ঘটনার মাত্র তিন দিন আগে কেনা হয়েছিল। নতুন ফোনটি ব্যবহারের কয়েক দিনের মধ্যেই ছিনতাইয়ের ঘটনায় পরিবারটি পুলিশের কাছে অভিযোগ করেছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সময় ওই এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল না থাকার বিষয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে সকালে প্রধান সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বাবার আবেদনের ভিত্তিতে এ ঘটনায় একটি অনলাইন এফআইআর নথিবদ্ধ করা হয়েছে। বিসরাখ থানার কর্মকর্তা রঞ্জিত সিং জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অন্যান্য প্রমাণও সংগ্রহ করছে পুলিশ।পুলিশের তদন্তের মাধ্যমে অভিযুক্তদের পরিচয় এবং ঘটনার পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে