×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৬ সেপ্টেম্বর ২২ ০৯:৫২:৩৫
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে, ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি নজরে আসার পর গত ২১ সেপ্টেম্বর কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ১৬০ টাকা ৭০ পয়সা। পাঁচ কার্যদিবস পর ২১ সেপ্টেম্বর লেনদেন শেষে দর দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ এই সময়ে প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯১ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৭ শতাংশ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে