×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৭:২০:২২
বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশে বাড়িতে পারিবারিক ঝগড়ার পর বেরিয়ে গিয়ে ট্রাকে লিফট নেওয়া ১৭ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ, হামলা ও অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান ওই কিশোরী। পরে বস্তিতে যাওয়ার জন্য রাস্তার পাশে গাড়ির অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি ট্রাক এসে চালক ও সহকারী তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানান।

অভিযোগ অনুযায়ী, ট্রাকে ওঠার পর পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। কিশোরী দাবি করেছেন, তাকে জোর করে ট্রাকে আটকে রাখা হয় এবং দুই ব্যক্তি তার ওপর যৌন নির্যাতন চালান। রাত হয়ে যাওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে কারও সহায়তা নিতে পারেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ট্রাকটি থামিয়ে চালক নিচে নামলে কিশোরী সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে যান। এরপর তিনি সালিমপুর থানায় পৌঁছে পুলিশের কাছে ঘটনার কথা জানান।

সালিমপুর সার্কেলের পুলিশ কর্মকর্তা গৌরব সিং জানিয়েছেন, বলরামপুর ও বস্তির মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে সালিমপুর কোতোয়ালিতে মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটি যেখানে পার্ক করা হয়েছিল সেখানে দ্রুত অভিযান চালানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় যৌন নির্যাতনের পাশাপাশি হামলা ও অপহরণের অভিযোগও আনা হয়েছে। ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে