বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে নানা গুজব। আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল বা ভুটান অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিষয়ক অ্যাপ ‘আবহাওয়াবিদ’।
‘আবহাওয়াবিদ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই দিনে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ করে এবং অ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে কি না। এর পেছনে মূলত ফেসবুকের বিভিন্ন পেজে নামহীন বা অজ্ঞাতনামা ‘ভূমিকম্প বিশেষজ্ঞের’ বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত পোস্টগুলোকে দায়ী করা হচ্ছে।
তবে নির্দিষ্ট করে আগামী ৭২ বা ৯৬ ঘণ্টার মধ্যে কোথায়, কখন এবং কী মাত্রার ভূমিকম্প হবে—এমন পূর্বাভাস দেওয়ার মতো স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি বর্তমানে নেই।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, বিজ্ঞানীরা এখনো কোনো বড় ভূমিকম্পের সময়, স্থান ও মাত্রা নির্ভুলভাবে আগাম বলে দিতে পারেন না। তবে দীর্ঘমেয়াদে কোনো নির্দিষ্ট অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের সম্ভাব্য পূর্বলক্ষণ হিসেবে ছোট ভূমিকম্প, রেডন গ্যাসের মাত্রা, প্রাণীর অস্বাভাবিক আচরণ, জোয়ার-ভাটার পরিবর্তন কিংবা তড়িৎচুম্বকীয় সংকেতের মতো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কিন্তু এসব বিষয়কে ব্যবহার করে নির্দিষ্ট সময়, স্থান ও মাত্রা উল্লেখ করে নির্ভরযোগ্য ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো স্বীকৃত পদ্ধতি এখনো প্রতিষ্ঠিত হয়নি।
এ ছাড়া গ্রহ-নক্ষত্রের অবস্থান বা বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে ভূমিকম্পের নির্দিষ্ট পূর্বাভাসের সম্পর্ক রয়েছে—এমন দাবিরও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তবে ভূমিকম্পের ঝুঁকি যে বাস্তব, তা অস্বীকার করার সুযোগ নেই। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে আতঙ্কিত না হয়ে ভূমিকম্প মোকাবিলায় বাস্তবসম্মত প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভূমিকম্পের সময় কীভাবে দ্রুত নিরাপদ অবস্থানে যাওয়া যায় এবং কী ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন—এসব বিষয়ে আগে থেকেই সচেতন থাকা ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
‘আবহাওয়াবিদ’-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প হবে’—এ ধরনের কোনো পোস্ট দেখলে যাচাই ছাড়া তা শেয়ার করা উচিত নয়। নামহীন কোনো ব্যক্তির বক্তব্য কিংবা গ্রহ-নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে করা দাবির পরিবর্তে স্বীকৃত বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
জাতীয় এর সর্বশেষ খবর
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল













