টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: টানা চার কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা দিয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধানসহ সব সূচক কমেছে। তবে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, টানা চার কর্মদিবস বাজার ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা দর সংশোধন হওয়াকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখা যায়। ধারাবাহিক উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় কিছুটা বিক্রির চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দিনশেষে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে, যা বাজারের স্বাভাবিক কার্যক্রমেরই অংশ।
তবে সংশ্লিষ্টদের মতে, এই সংশোধন যেন ধারাবাহিক দরপতনে রূপ না নেয়, সেদিকে নজর রাখা প্রয়োজন। এরই মধ্যে জুন ক্লোজিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণার মৌসুম শুরু হয়েছে। কয়েকটি কোম্পানি ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি আরও কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে।
বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে শেয়ারবাজারের সূচক ও লেনদেন বাড়তে পারে। এর ফলে বাজারে আরও স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে।
তারা আরও বলেন, বাজারে যাতে অস্বাভাবিক দরপতন না ঘটে এবং কোনো পক্ষ গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক সৃষ্টি করতে না পারে, সে জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ডিএসইর চিত্র
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭১ পয়েন্ট কমেছে। ফলে সূচকটি ৫ হাজার ৫৫০.৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৭.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৫.৯১ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৫৪টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে প্রায় ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৪১ কোটি ৩২ লাখ টাকা।
সিএসইতেও সূচকের পতন
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মোট ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৯ লাখ টাকা।
এদিন সিএসইতে মোট ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৯০টির দর কমেছে এবং ১৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার












