×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়

২০২৬ সেপ্টেম্বর ২১ ১০:২৬:৫৩
সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার সাকিব আল হাসানের বাসার সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াসের কথিত একটি আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাকিবের বাসার সামনের গেটের কাছে আয়াসকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায়। এ সময় তাকে সাকিব আল হাসানকে উদ্দেশ করে কিছু কথা বলতেও শোনা যায়।

ভিডিওটি কে ধারণ করেছেন কিংবা প্রথম কোন অ্যাকাউন্ট বা পেজ থেকে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে ২০ সেপ্টেম্বর মাগুরায় যান আ ন ম আয়াস। বিভিন্ন কর্মসূচি শেষে রাতের দিকে তিনি সাকিব আল হাসানের বাসার সামনে যান। সেখানেই ভিডিওতে ধারণ করা কথিত ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রের দাবি।

আ ন ম আয়াস বর্তমানে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি। সেপ্টেম্বরের শুরুতে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয় এবং ২০২৭-২০২৮ মেয়াদের জন্য তিনি সভাপতি নির্বাচিত হন।

এর আগে সাকিব আল হাসানসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করার খবরও প্রকাশিত হয়। রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ১৩ সেপ্টেম্বর ওই আবেদন করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-ব্যয়, সম্পদের উৎস, ব্যাংক লেনদেন ও বিভিন্ন আর্থিক সুবিধার তথ্য যাচাইয়ের অনুরোধ করা হয়।

তবে সাকিবের বাসার সামনে কথিত এই ঘটনার সঙ্গে ওই দুদক আবেদনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে আ ন ম আয়াসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভিডিওতে দেখা আচরণের কারণ বা ঘটনার পূর্ণ প্রেক্ষাপট সম্পর্কে তার বক্তব্য না পাওয়া পর্যন্ত নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে