ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা পূরণে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে এবার যোগ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও এই তহবিল থেকে অর্থ নিয়ে উদ্যোক্তাদের ঋণ বা বিনিয়োগ সুবিধা দিতে পারবে।
এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে চলতি বছরের জুনে সিএমএসএমই খাতের জন্য ‘চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল’ নামে ৫ হাজার কোটি টাকার এই তহবিল গঠন করা হয়। এতদিন শুধু বাণিজ্যিক ব্যাংকগুলো এ তহবিল থেকে অর্থ নিয়ে উদ্যোক্তাদের অর্থায়ন করতে পারত। নতুন নির্দেশনার ফলে যোগ্য আর্থিক প্রতিষ্ঠানও সেই সুযোগ পেল।
বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, তহবিল থেকে অর্থ পেতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ২০ শতাংশের বেশি হওয়া যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যাপ্ত মূলধন সংরক্ষণ করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ অনুপাত (এসএলআর) বজায় রাখতে হবে।
এ ছাড়া একক গ্রাহক ঋণসীমা-সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তহবিলের আওতায় আসতে চাওয়া আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) ও সামগ্রিক তারল্য ব্যবস্থাপনাও সন্তোষজনক পর্যায়ে থাকতে হবে।
সিএমএসএমই খাতে চলতি মূলধনের সংকট মোকাবিলায় তিন বছর মেয়াদি এই তহবিল গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, শ্রমনির্ভর ও তুলনামূলক কম পুঁজিনির্ভর এই খাতে প্রয়োজনের তুলনায় চলতি মূলধনের জোগান কম থাকায় অনেক উদ্যোক্তা তাদের সক্ষমতা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে পারছেন না। উৎপাদন বাড়ানো, ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান তৈরিতে অর্থায়ন বাড়ানো এই তহবিলের অন্যতম লক্ষ্য।
তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক ও যোগ্য আর্থিক প্রতিষ্ঠান ৪ শতাংশ সুদে নিতে পারবে। এরপর উদ্যোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বা বিনিয়োগ সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া অর্থের সুদ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রতি তিন মাসে পরিশোধ করতে হবে।
শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা ও উইন্ডোও নিজস্ব শরিয়াহ কাঠামো অনুসরণ করে এই তহবিলের অর্থ নিয়ে গ্রাহকদের বিনিয়োগ সুবিধা দিতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হলে তাকে এই তহবিলের আওতায় ঋণ দেওয়া যাবে না।
তবে আগে কেন্দ্রীয় ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন বা প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় চলতি মূলধন ঋণ নেওয়া উদ্যোক্তারাও নির্ধারিত শর্ত পূরণ করলে নতুন তহবিলের সুবিধা নিতে পারবেন। এ ক্ষেত্রে উদ্যোক্তার প্রকৃত ঋণচাহিদা যাচাই করে নির্ধারিত সীমার মধ্যে অর্থায়ন করতে হবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে।
এই তহবিলের আওতায় ঋণ নেওয়া উদ্যোক্তারা তিন থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে তাদের ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে উদ্যোক্তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি, চার্জ বা কমিশন নেওয়া যাবে না।
নতুন নির্দেশনার ফলে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও সিএমএসএমই উদ্যোক্তাদের চলতি মূলধন সরবরাহের সুযোগ বাড়ল। তবে তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে খেলাপি ঋণ, মূলধন পর্যাপ্ততা, তারল্য ও ঋণসীমাসহ বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে













