×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম

২০২৬ সেপ্টেম্বর ২১ ০৮:২২:২৪
আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম এখনো বেশ চড়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ নির্ধারিত দরে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই সোনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত বর্তমান দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

এদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায়।

অর্থাৎ বর্তমান বাজারদরে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে ২ লাখ ৩৪ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে। একইভাবে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনার ক্ষেত্রেও দুই লাখ ও প্রায় দুই লাখ টাকার কাছাকাছি ব্যয় করতে হচ্ছে।

শুধু সোনা নয়, দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বাজুসের দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়।

গত ১৯ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দেশের বাজারে এসব গহনা বিক্রি হচ্ছে। পরবর্তী সময়ে বাজুস নতুন দাম নির্ধারণ করলে সোনা ও রুপার বাজারদরও পরিবর্তিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে