×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য

২০২৬ সেপ্টেম্বর ২১ ০৮:০৩:০৮
মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠি ও নোটে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ এবং আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ ও বিভিন্ন রঙের কালিতে লেখা এসব পাতায় সংশ্লিষ্ট সম্পর্ক নিয়ে লেখকের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ দেখা যায়।

উদ্ধার হওয়া চিঠিগুলোর কয়েকটিতে সম্পর্ককে যুদ্ধ ও খেলার সঙ্গে তুলনা করা হয়েছে। একটি জাতীয় সংসদের প্যাডে কালো কালিতে লেখা হয়েছে, “আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।”

অন্য একটি সাধারণ কাগজে সম্পর্কের অধিকার ও ভালোবাসার বিষয়টি তুলে ধরে লেখা হয়েছে, “সে ছিল অন্য নারীর স্বামী- কাগজে কলমে অধিকার ছিল তার বউ-এর। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!!”

একই লেখায় ভালোবাসা ভাগাভাগি করার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন লেখক। সেখানে বলা হয়েছে, “কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”

চিঠির আরেকটি অংশে বন্ধুত্ব ও একটি ‘গেম’-এর প্রসঙ্গ এসেছে। সেখানে লেখক লিখেছেন, “সে বলেছিল- আজ থেকে আমরা বন্ধু--চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।”

জাতীয় সংসদের প্যাডে লেখা আরও একটি পাতায় পরাজয় ও বিশ্বাসভঙ্গের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে লেখা, “আমি হেরেছি--- তুমি জিতেছো-- কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।”

একই লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে কঠোর ভাষায় সতর্কবার্তাও রয়েছে। লেখাটিতে বলা হয়েছে, “আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি-- দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।” এই বক্তব্যটি চিঠির লেখকের ব্যক্তিগত ক্ষোভ ও আবেগের প্রকাশ হিসেবে এসেছে।

এ ছাড়া লাল কালিতে লেখা একটি ছোট নোটে নিজের আত্মসম্মানের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে লেখা, “শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই … তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!”

চিঠিগুলোর মধ্যে ১২ জুলাই ২০২৬ তারিখ লেখা একটি আলাদা পাতাও রয়েছে। ওই পাতায় ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা লেখা ছিল। সেখানে বলা হয়েছে, “১২-০৭-২০২৬ ঘুমানোর আগে ৬টি আমল : কালেমা পড়ে, দুরুদ শরীফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসী, বিসমিল্লাহির রহমানির রাহিম ২১ বার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া এহিয়া, দুরুদ শরীফ ১১ বার, ইয়া আরহামার রাহিমিন ১১ বার।”

উদ্ধার হওয়া এসব চিঠি ও নোটে একই সঙ্গে ভালোবাসা, আস্থা, সম্পর্কের জটিলতা, অভিমান, বিশ্বাসভঙ্গ এবং আত্মসম্মানের বিষয়গুলো উঠে এসেছে। কোথাও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, কোথাও সম্পর্কের পরিণতি নিয়ে আক্ষেপ করেছেন, আবার কোথাও কঠোর ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে এসব চিঠিতে থাকা বক্তব্যগুলো লেখকের ব্যক্তিগত অনুভূতি ও অভিযোগের প্রকাশ। চিঠিতে উল্লিখিত বক্তব্যের সত্যতা বা কোনো ঘটনার সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা সংশ্লিষ্ট তদন্ত ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে নির্ধারণের বিষয়।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে