বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
নিজস্ব প্রতিবেদক: দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা এবং দেশের অর্থনীতিতে নিট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে শতভাগ বিদেশি মালিকানাধীন কোম্পানিকে ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)। সংগঠনটির মতে, ফ্রেইট ফরওয়ার্ডিং একটি গুরুত্বপূর্ণ সেবা খাত হওয়ায় এ খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ থাকলেও স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
রোববার (২০ সেপ্টেম্বর) ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্সিং বিধিমালা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকের আগে খাতটির বিভিন্ন বিষয় নিয়ে পাঁচটি নীতি প্রস্তাব দেয় বাফা। এসব প্রস্তাবের মধ্যে শতভাগ বিদেশি মালিকানাধীন কোম্পানিকে ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স না দেওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
বাফার সাবেক সভাপতি কবির আহমেদ খান বলেন, মূলধন, আধুনিক প্রযুক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্ঞান স্থানান্তরের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ থাকায় তারা বৈদেশিক বিনিয়োগের বিরোধিতা করছেন না। তবে ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের মতো সংবেদনশীল সেবা খাতে শতভাগ বিদেশি মালিকানা দেওয়ার ক্ষেত্রে নীতিগত বিধিনিষেধ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
বাফার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অবস্থান বিদেশি বিনিয়োগ বন্ধ করা নয়। বরং বাংলাদেশে বিনিয়োগের ফলে দেশের প্রকৃত অর্থনৈতিক সুবিধা কতটা নিশ্চিত হচ্ছে, সেটিই তাদের মূল বিবেচনা। সংগঠনটির মতে, ফ্রেইট ফরওয়ার্ডিং খাত তুলনামূলকভাবে কম মূলধননির্ভর এবং এ খাতে পেশাগত দক্ষতা, প্রশিক্ষিত জনবল ও আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েক দশকে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের সক্ষমতা তৈরি করেছেন বলেও জানিয়েছে বাফা।
এ কারণে এ খাতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার আগে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। বিশেষ করে বৈদেশিক মুদ্রার প্রবাহ, বিদেশি কোম্পানির অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত পাঠানোর পরিমাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বাজারে প্রতিযোগিতার পরিবেশ এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক স্থায়িত্ব—এসব বিষয় বিবেচনায় নেওয়ার কথা বলেছে তারা।
ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের অন্যান্য সমস্যার কথাও এনবিআরের কাছে তুলে ধরেছে বাফা। সংগঠনটির দাবির মধ্যে গ্রস বিলিংয়ের ওপর আরোপিত ১ শতাংশ উৎসে কর (টিডিএস) প্রত্যাহার, অভ্যন্তরীণ আকাশপথে পণ্য পরিবহনের ভাড়া মার্কিন ডলারের পরিবর্তে বাংলাদেশি টাকায় নির্ধারণ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনা সেবামূল্যের ওপর ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব রয়েছে।
তবে শতভাগ বিদেশি মালিকানাধীন কোম্পানিকে ফ্রেইট ফরওয়ার্ডিং ব্যবসায় প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে বাফার অবস্থানের সঙ্গে একমত নন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (সাবেক বিডা) কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলোকে এই খাতে কাজের সুযোগ দেওয়া হলে দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরির সুযোগ তৈরি হতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে ফ্রেইট ফরওয়ার্ডিংসহ বিভিন্ন ধরনের এজেন্ট ব্যবসা এখনো অনেকাংশে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তার মতে, বিদেশি প্রতিষ্ঠানগুলোকে এই খাতে প্রবেশের সুযোগ দেওয়া হলে প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবসায়িক চর্চার মাধ্যমে এজেন্ট ব্যবসার আধুনিকায়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ফলে ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে সামনে মূলত দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। বাফা স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা ও ব্যবসায়িক স্থায়িত্ব রক্ষার পাশাপাশি বিদেশি বিনিয়োগের প্রকৃত অর্থনৈতিক সুবিধা মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইনভেস্ট বাংলাদেশ সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, বিদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়লে প্রতিযোগিতা, দক্ষতা ও স্বচ্ছতার সুযোগ তৈরি হতে পারে। এখন লাইসেন্সিং বিধিমালায় সরকার কোন ধরনের নীতি গ্রহণ করে, তার ওপরই খাতটির ভবিষ্যৎ কাঠামো অনেকাংশে নির্ভর করবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র













