×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:২৯:৫৮
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে ওইদিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।

এ কারণে পূর্বনির্ধারিত তারিখে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা সম্ভব হবে না। ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন তারিখ অনুযায়ী একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে