×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:০৭:০০
প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাং পিএলসির প্রয়াত স্পনসর প্রকৌশলী মোশাররফ হোসেনের মালিকানাধীন ৮৯ লাখ ৩ হাজার ১৬টি শেয়ার তার নমিনির হিসাবে হস্তান্তর করা হবে। নমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে এসব শেয়ার তার স্ত্রী ও কোম্পানির স্পনসর পরিচালক আয়েশা সুলতানার হিসাবে স্থানান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পেনিনসুলা চিটাগাং পিএলসির অন্যতম স্পনসর প্রকৌশলী মোশাররফ হোসেন গত ১৩ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে কোম্পানিতে তার নামে থাকা মোট ৮৯ লাখ ৩ হাজার ১৬টি শেয়ার নমিনেশন অনুযায়ী তার নমিনি এবং প্রয়াত প্রকৌশলী মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানার হিসাবে হস্তান্তর করা হবে।

আয়েশা সুলতানা বর্তমানে পেনিনসুলা চিটাগাং পিএলসির একজন স্পনসর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থাৎ, প্রয়াত স্পনসর প্রকৌশলী মোশাররফ হোসেনের নামে থাকা ৮৯ লাখ ৩ হাজার ১৬টি শেয়ারের উৎস হিসেবে তার নিজস্ব শেয়ারহোল্ডিং এবং হস্তান্তরের ভিত্তি হিসেবে নমিনেশন প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে