×
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৯:২৫:২৩
লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করে শিক্ষার্থী নির্বাচন করা হতে পারে।

এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নীতিমালাটি শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি চূড়ান্তভাবে জারি করা হবে।খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষায় থাকবে তিনটি বিষয়—বাংলা — ৩০ নম্বর, ইংরেজি — ৩০ নম্বর, গণিত — ৪০ নম্বর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। সেই মেধাতালিকা অনুসারেই বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

খসড়া নীতিমালায় প্রস্তাবিত পদ্ধতি অনুমোদন পেলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে এটি অনুসরণ করা হবে। সে ক্ষেত্রে আগামী ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ জানিয়েছেন, স্কুলে ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়।

অর্থাৎ, লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা এবং তিন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষার বিষয়টি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে