×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:১৬:৩৫
ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান তাদের মোট সাতজন অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ৫৮) তাদের তিনজন অনুমোদিত প্রতিনিধি—মো. তাজুল ইসলাম, নবিয়ান নূর আনন্দ এবং ইমামা খিজারকে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, ফরচুন সিকিউরিটিজ (প্রা.) লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৪৭) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. আবু রায়হান বারীকে প্রত্যাহার করেছে।

এ ছাড়া, সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৬৮) তাদের তিনজন অনুমোদিত প্রতিনিধি—মো. শহিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম এবং মোহাম্মদ মোশাররফ হোসাইন সিদ্দিকীকে প্রত্যাহার করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে