×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:১১:৩০
সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য পরিস্থিতির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিকদার ইন্স্যুরেন্সের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ জুন ২০২৬ তারিখে ডিএসইতে প্রকাশিত কোম্পানিটির লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত সংবাদের সূত্র ধরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির ১৩তম এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কিছু অনিবার্য পরিস্থিতির কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ সভাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া এজিএমের নতুন তারিখ, স্থান ও সময় খুব শিগগিরই জানানো হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে