×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১১:৫১:০৪
বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির শোবার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. খালিদ হাসান (২৫) কয়রা সদর ইউনিয়নের ৩ নং কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক মাস একদিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে খালিদের স্ত্রী সানজিদা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খালিদকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে কয়রা থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম গণমাধ্যমকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শনিবার বেলা ১১টার দিকে নিহতের বাবা বাদী হয়ে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন।

তিনি আরও বলেন, ঘটনার মূল কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে