ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

২০২৬ আগস্ট ১৭ ২১:০১:০৭
উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৯০ কর্মকর্তা। সোমবার (১৭ আগস্ট) এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতির প্রজ্ঞাপনে ২৬২ কর্মকর্তার নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এর বাইরে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাস ও মিশনে প্রেষণে কর্মরত ১৫ জন এবং ছুটিতে থাকা আরও ১৩ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

ফলে সব মিলিয়ে পদোন্নতি পাওয়া কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, উপসচিব পদটি সরকারের পঞ্চম গ্রেডের অন্তর্ভুক্ত। এ গ্রেডের কর্মকর্তারা ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত মূল বেতন পান। এর পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তারা অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন।এখানে

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে