ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

২০২৬ আগস্ট ১৬ ১১:০৫:৫৮
মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে অতিরিক্ত টিয়ার-১ মূলধন হিসেবে কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ইস্যু করবে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, গত ১৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০০ কোটি টাকা (তিনশ কোটি টাকা) সংগ্রহের লক্ষ্যে কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ইস্যু করা হবে।

বাসেল-৩-এর আওতায় ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে এই বন্ড ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা-সংক্রান্ত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত টিয়ার-১ (এটি-১) মূলধন হিসেবে বন্ডটি বিবেচিত হবে।

তবে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষেই ঢাকা ব্যাংক এ বন্ড ইস্যু করতে পারবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে