ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

২০২৬ আগস্ট ১৭ ১৬:৩১:০৪
‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জায়েদ উর রহমান।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাক্ষরিত ‘জুলাই সনদে’ থাকা নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের অংশ বাদ দিয়েই বিএনপি নিজেদের নীতিগত অবস্থান অনুযায়ী সনদের মূল বিষয়গুলো বাস্তবায়নে এগোবে।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও ভিন্নমত অন্তর্ভুক্ত ছিল। তবে বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকায় দলটি নিজেদের রাজনৈতিক ও নীতিগত অবস্থান অনুযায়ী সনদের কার্যকর অংশগুলো বাস্তবায়ন করবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারাও নিজেদের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারত। বিএনপিও একইভাবে নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সনদের মূল বিষয়গুলো বাস্তবায়ন করবে।

এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, জুলাই সনদের সব অংশকে একইভাবে বাস্তবায়নের পরিবর্তে দলীয় নীতিগত অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে।

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও তুলে ধরা হয়।

তবে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে নোট অব ডিসেন্টের ভূমিকা নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য।

তাঁর বক্তব্য অনুযায়ী, বিএনপি জুলাই সনদের মূল বিষয়গুলো বাস্তবায়নে এগোলেও দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বা ভিন্নমত হিসেবে থাকা অংশগুলোকে একইভাবে বাস্তবায়ন করবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে