হেনস্তার অভিযোগে ডিএসইর এজিএমের বিরুদ্ধে নারীর জিডি
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সদ্য চাকরিচ্যুত কর্মী মরিয়ম আক্তার টিনা। এ ঘটনায় তিনি খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মরিয়ম আক্তার টিনা অভিযোগ করেন, ২০১৮ সালে তিনি ডিএসইর মনিটরিং বিভাগে কর্মরত থাকার সময় তার সরাসরি তৎকালীন সুপারভাইজার নাসির রেজা তার সামাজিক অবস্থান (সিঙ্গেল মাদার) ও সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে তাকে হেনস্তা ও উত্ত্যক্ত করা শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, নাসির রেজা তাকে অসময়ে বিভিন্ন বার্তা পাঠাতেন, ভিডিও কল করতেন এবং বিভিন্ন ধরনের পরোক্ষ ইঙ্গিত দিতেন। একপর্যায়ে অফিসের ক্যান্টিনের সামনে তাকে সরাসরি অনৈতিক প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মরিয়ম টিনা।
তিনি জানান, বিষয়টি সে সময়ের বিভাগীয় প্রধান এবং বর্তমানে অ্যাক্টিং সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে বাধ্য হয়ে তৎকালীন সিআরও জিয়াউল হাসান খানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জিয়াউল হাসান খান নাসির রেজা ও শফিকুল ইসলাম ভূঁইয়াকে ডেকে সতর্ক করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মরিয়ম টিনার অভিযোগ, ওই ঘটনার পর নাসির রেজা তার প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে প্রভাবশালী মহল ও প্রশাসনিক সহায়তায় নাসির রেজা মানবসম্পদ বিভাগে (এইচআর) বদলি হয়ে আসেন বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগকারীর দাবি, এইচআর বিভাগে দায়িত্ব পাওয়ার পর সেই পদের সুযোগ নিয়ে কোনো কারণ দর্শানোর নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই শুধু প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তাকে ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মরিয়ম টিনা বলেন, একজন সিঙ্গেল মাদার হিসেবে ঢাকায় সন্তান নিয়ে জীবনযাপনের লড়াইয়ে তার চাকরিই ছিল একমাত্র সম্বল। কর্মক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি না থাকা সত্ত্বেও শুধু হেনস্তার প্রতিবাদ করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনা মানবাধিকার ও শ্রম আইনের চরম লঙ্ঘন।
তিনি ঘটনার দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মানবিক ও ন্যায়সংগত বিবেচনায় চাকরিতে পুনর্বহাল এবং ডিএসইতে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ছাড়া ডিএসইতে হেনস্তার প্রতিবাদ করার কারণে অন্যায্যভাবে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে স্বপদে পুনর্বহাল ও বিচারের দাবিতে পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সহযোগিতা চেয়েছেন তিনি।
মরিয়ম টিনার দাবি, তার কর্মজীবনে কাজ বা শৃঙ্খলাসংক্রান্ত কোনো অনিয়ম কিংবা গাফিলতির অভিযোগ কখনো ওঠেনি। এমনকি ডিএসই কর্তৃপক্ষও তাকে কোনো ধরনের নোটিশ বা সতর্কবার্তা দেয়নি বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন রেজার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, জিডির বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুরাত আল হোসাইন বলেন, ভুক্তভোগী নারী একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তে একজন তদন্ত কর্মকর্তা কাজ করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










