ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

২০২৬ আগস্ট ১৫ ১৪:২০:০৯
চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, পিপলস লিজিং এবং ফেডারেল ইন্স্যুরেন্স।

নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-

১৭ আগস্ট

এদিন সকাল ১০টায় পিপলস লিজিং এবং বেলা ১১টায় ফেডারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানি ২টির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য পিপলস লিজিং কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১৮ আগস্ট

এদিন বেলা ১১টায় গ্লোবাল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০ আগস্ট

এদিন বেলা ১১টায় এনআরবি ব্যাংক ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানি ২টির মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য এনআরবি ব্যাংক কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে